সাভারে সড়ক দুর্ঘটানয় নিহত ৪ জন, আহত ১৫
সাভারে বুধবার রাতে বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন যাত্রী নিহত ও অপর ১৫ জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। আহতের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা হাসপাতালে ছুটে যান।
তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
