কুয়েতের আমিরের মৃত্যুতে সারাদেশে জাতীয় শোক দিবস পালিত
কুয়েতের আমির শেখ জাবির আল-আহমাদ আল-জাবির আল-সাবাহ’র মৃত্যুতে তার প্রতি সম্মান জানাতে মঙ্গলবার সারাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শোক দিবস উপলক্ষে দেশের প্রতিটি সরকারি, আধা--সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সকল বিদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আমির জাবির আল--আহমাদ রোববার ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
