২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় র‌্যাব’র হাতে জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে র‌্যাব সদস্যরা নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন-- বাংলাদেশ’র (জেএমবি) এক সদস্যকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

র‌্যাব সূত্র জানায়, শুক্রবার রাতে আটক মোহাম্মদ মোস্তফা নামে এই ব্যক্তি একজন এসহার (আত্মঘাতী সদস্য)। তার পিতার নাম সবদার আলী।

তাকে আব্দুল্লাহপুরের কোটবাড়ির বীথি ফার্মেসি নামে একটি ওষুধের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব--১০ এর কমান্ডিং অফিসার লে. ক. মানিক জানান, তার কাছে কিছু জেহাদি বই পাওয়া গেছে।