ঘন কুয়াশার কারণে মাওয়ায় ১২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে মাওয়া ফেরি ঘাটে শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
এর ফলে ফেরি ঘাটে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুয়াশার কারণে ফেরি লেন্টিং, কুমারি, কেতকী ও শৈবাল প্রায় ১,০০০ যাত্রী নিয়ে অপর প্রান্তে পৌঁছাতে পারেনি।
শনিবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়।
বিআইডব্লিউটিএ- এর একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, যানবাহনের চাপ কম থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়নি। তবে ঈদের ছুটি কাটিয়ে যাত্রীদের ঢাকা ফিরে আসা শুরু হলে যানজট আরো ভয়াবহ আকার নিত।
এছাড়া মুক্তারপুর ফেরিঘাট থেকেও সারা রাত কোনো ফেরি চলাচল করেনি। এসময় তীব্র শীতের মধ্যে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
