বরিশালে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ফায়ার সার্ভিস নামক স্থানে শনিবার বেলা ১১টার দিকে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৪০ জন যাত্রী আহত হয়েছে।
নিহতের নাম হানিফ (৫০)। সে দ্রুতি পরিবহনের চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি গাড়ীর সাথে ঢাকাগামী দ্রুতি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল এবং গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
