২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

নরসিংদী জেলার মদনগঞ্জ সড়কের হেলিপ্যাড সংলগ্ন স্থানে নুরুজ্জামান নুরা (৩৬) নামে এক সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 01:52 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায়  ডিবি পুলিশ শহরের পশ্চিম দত্তপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়। রাত আটটার দিকে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে নুরার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় নুরা ক্রসফায়ারে নিহত হয়।

এ ঘটনায় পুলিশের এস আই আলমগীর, কনস্টেবল ফরিদ ও কনস্টেবল সোলায়মান আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি এলজি, দুই রাউণ্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার করে।

এ ব্যাপারে নরসিংদী সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে। নুরার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।