২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও সভায় প্রতিনিধিদের ব্যর্থতাকে ব্যঙ্গ করে অঙ্গীকারের ‘হংকং কা লাড্ডু’ কর্মসূচি পালিত

সম্প্রতি হংকং এ অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সভা থেকে বাংলাদেশের শূন্য হাতে ফিরে আসার জন্যে প্রতিনিধিদলের অযোগ্যতার নিন্দা জানিয়ে ‘হংকং কা লাড্ডু’ শীর্ষক এক ব্যাঙ্গাত্মক প্রতিবাদী কর্মসুচী পালন করেছে অঙ্গীকার বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

শনিবার দোয়েল চত্বরের সামনে অনুষ্ঠিত এ উৎসবে অংশগ্রহণকারীরা লাড্ডু খেয়ে  এ প্রতিবাদী কর্মসূচি পালন করে।

অনুষ্ঠানে বক্তারা, ভবিষ্যতে ডব্লিউটিওসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভায় অভিজ্ঞ এবং যোগ্য লোক পাঠানোর দাবি জানান।

তারা আরো বলেন, বাংলাদেশের স্বার্থ পূরণ না হলে ভেটো দেওয়ার কথা বললেও সভা শেষে দেখা গেল ডব্লিউটিও’র সভায় দেশের প্রধান বাণিজ্য পোশাক শিল্পের বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হলেও বাণিজ্যমন্ত্রী নিশ্চুপ ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন অঙ্গীকার বাংলাদেশের প্রধান পরিচালক মুহম্মদ হিলালউদ্দিন, পরিচালক অ্যাডভোকেট বিএ রশীদ, পরিচালক কামরুজ্জামান ননী, কর্মসুচি সমন্বয়কারী আব্দুর রশীদ প্রমুখ।