পাবনায় চরমপন্থি ক্যাডার খুন
পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়ায় কমিউনিস্ট পার্টির এক ক্যাডারকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ শনিবার একথা জানায়।
নিহত ক্যাডারের নাম আব্দুল মাবুদ (২৫)। সে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে।
পুলিশ জানায়, চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সশস্ত্র সন্ত্রাসীরা শুক্রবার রাতে মাবুদকে খুন করে।
এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আব্দুল মাবুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
