নীলফামারীতে ৩ রাখালকে বেঁধে রেখে ১৯টি গরু লুট
নীলফামারীতে এক দল ডাকাত রোববার রাতে তিন রাখালকে বেঁধে রেখে ট্রাকে করে ১৯টি গরু লুট করে নিয়ে গেছে। পুলিশ তিন রাখালকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ জানায়, সৈয়দপুর এলাকার কয়েকজন ব্যবসায়ী নীলফামারী হাট থেকে গরুগুলো কিনে তিন রাখালকে দিয়ে পাঠিয়ে দেয়। পথিমধ্যে ২০/২৫ জনের একটি ডাকাত দল কাজিরহাট শিমুলতলি এলাকায় তাদের বেধে রেখে একটি ট্রাকে তুলে গরুগুলো নিয়ে যায়। এ ব্যাপারে নীলফামারী থানায় একটি মামলা করা হয়েছে।
