২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই স্থানে বিএনপি এবং জাপা’র কর্মসূচি, সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

বরিশালে একই স্থানে বিএনপি এবং জাতীয় পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার মুখে সোমবার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

জাতীয় পার্টি’র মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে বাকেরগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে বিএনপি ও তার অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর প্রতিবাদে জাতীয় পার্টি বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মিনারে সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয়। তাদের এ ঘোষণার পর বাকেরগঞ্জ বিএনপি একই স্থানে অনুরূপ এক সমাবেশের পাল্টা কর্মসূচীর ঘোষণা দেয়। ফলে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করতে থাকে।

জাপার সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল থেকে শতাধিক জাপা নেতাকর্মী কয়েকটি গাড়িযোগে বাকেরগঞ্জ যায়। একই সময় বাকেরগঞ্জ বিএনপি’র নেতাকর্মীরাও সমাবেশ করার উদ্দেশ্যে এ স্থানে হাজির হয়। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ার স্থানীয় প্রশাসন শান্তি শৃঙ্খলা রক্ষায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করে এবং লাঠিচার্জ করে উভয় গ্র“পকে ছত্রভঙ্গ করে দেয়।