২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদা’র বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ গ্রহণ করেছে আদালত

ঢাকা জেলা ও দায়রা জজ বুধবার যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং তার ৩৫ সমর্থকের বিরুদ্ধে দায়েরকৃত দোহারে ফজলুর রহমান ফাউন্ডেশন অফিসে বেআইনি সমাবেশ, লুটপাট এবং ভাংচুরের অভিযোগ গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এর আগে ১৩ সেপ্টেম্বর ঢাকার প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালত ‘খ অঞ্চল’ ফজলুর রহমান ফাউন্ডেশনের সেক্রেটারির দায়ের করা মামলা নিতে অস্বীকৃতি জানান।

অভিযোগে বলা হয়, মূল আসামী নাজমুল হুদা এবং তার কর্মীরা ফাউন্ডেশনে হামলা চালায়, আসবাবপত্র তছনছ করে, কম্পিউটার, অর্থ এবং অন্যান্য সামগ্রী লুট করে। অসুস্থ প্রতিযোগিতা এবং ঈর্ষার বশবর্তী হয়েই অভিযুক্তরা এ কান্ড ঘটায়।

তারা প্রায় ৮৪ লাখ টাকার জিনিস পত্র লুট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ফাউন্ডেশনের হেড অফিস রাজধানির ধানমন্ডিতে। আর স্থানীয় অফিস দোহারের জয়পাড়া বাজারে। ২০০১ সাল থেকে এই ফাউন্ডেশন দোহারের বিভিন্ন স্থানে কল্যানমূলক কাজ করে আসছে। ফাউন্ডেশন স্থানীয় লোকজনের মাঝে আর্সেনিকমূক্ত টিউবঅয়েল, কম্পিউটার, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী বিতরণ করে।

অভিযোগকারী আব্দুর রউফের আইনজীবি জানান, ইতোপূর্বে নিম্ন আদালত এই মামলা নিতে অস্বীকৃতি জানায়।

জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম শুনানির পর রিভিশন গ্রহণ করেন এবং নয় অক্টোবর রিভিশনের চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন।

জজ বিরোধী পক্ষগুলোর প্রতিও নোটিশ ইস্যু করেন।