২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিনের গাড়ির বহরে হামলা, আহত ২০

লক্ষ্মীপুরে মঙ্গলবার ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনসহ জমিয়াতুল মোদারেছিন নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এ হামলায় সাংবাদিকসহ জমিয়াতুল মোদারেসিনের ২০ নেতাকর্মী আহত হয়। জমিয়াতুল মোদারেসিন এ হামলার জন্য ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে চন্দ্রগঞ্জ অতিক্রম করার সময় এ হামলা হয়। হামলায় ইনকিলাব ও মুক্তকন্ঠের রামগতি প্রতিনিধিসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

হামলাকারীরা এ সময় পাঁচটি মোটর সাইকেল ও একটি মাইক্রোবাস ভাংচুর করে।