২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জবাই করার দৃশ্যের সিডিসহ গ্রেপ্তার ৩

ইরাকে গেরিলা যুদ্ধ এবং গেরিলাদের হাতে তিনজনকে জবাই করার দৃশ্য সম্বলিত পাঁচটি ভিডিও সিডিসহ পুলিশ শনিবার রাতে নওগাঁ থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি টেলিভিশন এবং একটি ভিডিও ও সিডি প্লেয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-মেলডি ভিডিও এন্ড সিডি সেন্টারের আতিকুর রহমান শিপলু (২৪), জুঁই ভিডিও’র রিপন (২৬) এবং গ্রীণ ভিডিও’র সাইফুল (২৮)।

পুলিশ জানায়, ইরাকি নাগরিকদের ওপর নানা অত্যাচার ও জবাই করার দৃশ্যসহ ওই সিডি শনিবার শিপলুর ভিডিও ক্লাবে প্রদর্শণকালে পুলিশ শিপলুসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।