২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মোহনপুরে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় দুইজন জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

নিহতরা হলো-মোহাম্মদ আব্দুর রব (২৮) ও হাশেম (৩৮)। আহত মোহাম্মদ রব্বেলকে (৩৮) আশংকাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাংশা থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়ার দিক থেকে আসা দৌলতদিয়াগামী একটি যাত্রীবাহী বাস মোহনপুর টার্নিং পয়েন্টে একটি মটর সাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে।

এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।