২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারির ড্র: প্রথম পুরস্কার ছ ০২৪৬৭৬৬

ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারি ২০০৫ এর ড্র রোববার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

লটারিতে ৩০ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত টিকিট নম্বর ছ ০২৪৬৭৬৬। পাঁচ লাখ টাকার দ্বিতীয় পুরস্কপ্রাপ্ত টিকিট নম্বর ক ০৩২৭৯১০ এবং ৭০ হাজার টাকার তৃতীয় পুরস্কারপ্রাপ্ত টিকিট নম্বর ঝ ০৩২৩৩৭২।

লটারির ড্র অনুষ্ঠানে জুরি বোর্ডে ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান, শিল্পপতি সিব্বির মাহমুদ ও শিক্ষাবিদ প্রফেসর নূরুল ইসলাম।

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আহছানিয়ামিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করার জন্য ঢাকাবাসীর কাছে জোর আবেদন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কাজী রফিকুল ইসলাম, লটারি পরিচালনা কমিটির সভাপতি ল কমিশনের চেয়ারম্যান ও সাবেক আইজিপি ড. এনামুল হক।

লটারি বিশেষজ্ঞ ইমরুল চৌধুরীর পরিচালনায় মিশনের শিক্ষা কর্মসূচির সাত জন বালিকা উপস্থিত ব্যক্তিবর্গ ও আগ্রহী দর্শকদের সামনে পর্যায়ক্রমে প্রথম থেকে ষষ্ঠ পুরস্কারপ্রাপ্তদের নম্বর উত্তোলন করে। সপ্তম ও অষ্টম পুরস্কারপ্রাপ্তদের কম্পিউটারের মাধ্যমে বাছাই করা হয়।

পুরস্কার গ্রহণের জন্য লটারি বিজয়ীদের ড্রয়ের এক মাসের মধ্যে ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বরাবরে দুই কপি ছবি ও মূল টিকিটসহ লিখিতভাবে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যেকোনও সিদ্ধান্ত নিতে পারবে।