২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত শ্রম আইনে নারী অধিকার এবং শ্রমের মর্যাদার প্রতিফলন ঘটাতে হবে

প্রস্তাবিত শ্রম আইনে শ্রম ঘন্টা, অতিরিক্ত সময়ের কাজের মজুরী, মাতৃত্বকালানী ছুটি, শ্রমিকদের মুনাফায় অংশগ্রহন এবং নূন্যতম মজুরীসহ বিভিন্ন অধিকার দেশে উপেক্ষিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বর্তমান প্রচলিত শ্রম আইনে দেশের ৯০ শতাংশ খাতে কার্যকর না হওয়ায় শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকরা বঞ্চিত হচ্ছে।

বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কর্মজীবী নারী শুক্রবার শ্রম আইন বাস্তবায়নের পাশপাশি শ্রমিকদের মুনাফায় অংশগ্রহণ এবং প্রতি তিন বছর পরপর ন্যূনতম মজুরী নির্ধারনের দাবী জানায়।

সংগঠনের পক্ষ থেকে শ্রমিকের সংজ্ঞা এবং নারী শ্রমিকের ওপর যৌন নির্যাতনকারীর চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবী জনানো হয়।

কর্মজীবী নারীর কর্মকর্তারা সাংবাদিকদের সাথে তাদের সেগুনবাগিচা কার্যালয়ে মতবিনিময়কালে এসব দাবী উত্থাপন করেন।

তারা জানান, জাতীয় শ্রম আইন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন শ্রম আইন পাশের ব্যাপারে সরকারের সদিচ্ছা নেই।

১৯৯২ সালে গঠিত শ্রম কমিশনের পক্ষ থেকে প্রচলিত ২৭টি শ্রম আইন এবং ১৪টি অধ্যাদেশ ও ২৩টি প্রস্তাবের সমন্বয়ে একটি একক শ্রম আইন পাশের জন্য সুপারিশ করা হয়। কমিশনের ১৯৯৪ সালের এই সুপারিশ আজও বাস্তবায়িত হয়নি।

এছাড়াও কমিশন গত ১১ বছর আগে নূন্যতম মজুরী ৯৩০ টাকা নির্ধারনের সুপারিশ করে, যা আজও বাস্তবায়িত হয়নি।