২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পরিবেশমন্ত্রী তরিকুলের অনুষ্ঠানস্থলে বোমাতঙ্ক

পরিবেশমন্ত্রী তরিকুল ইসলামের অনুষ্ঠানে শুক্রবার বিকালে মঞ্চের নিচে বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করার পর অনুষ্ঠানস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পুলিশ জানায়, পরে বোমার মতো দেখতে জর্দার কোৗটাটি খুলে এর মধ্যে কোনোও বিস্ফোরক পাওয়া যায়নি।

তবে এ ঘটনায় মন্ত্রী নিজেও আতঙ্কিত হয়ে পড়েন এবং পুরো মঞ্চ ভেঙে নতুন করে তৈরী করার পর মন্ত্রী সেখানে গিয়ে বক্তৃতা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান ছিলো। এতে প্রধান অতিথি ছেলেন পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম।

বিকাল ৫টার দিকে অনুষ্ঠান মঞ্চের সিঁড়ির নীচে কয়েক জনের একটি জর্দার কৌটা চোখে পড়ে। মন্ত্রী তখনও অনুষ্ঠানস্থলে পৌঁছাননি। শহরতলীর খয়েরতলায় কৃষি গবেষণা কেন্দ্রে আরেকটি অনুষ্ঠানে ছিলেন তিনি। তবে সেখানে দু সহস্রাধিক লোক উপস্থিত ছিলো, যাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তব্যরত পুলিশ সাথে সাথে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।

পুলিশ সুপার এসএম হাফিজুর রহমান বিডিনিউজকে জানান, কোতয়ালী থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল নিজেই বোমা সাদৃশ্য বস্তুটি খুলে দেখতে পান, এরমধ্যে জালের কাঠি, হলুদ রঙের গুঁড়া, কাঠের গুঁড়া ইত্যাদি রয়েছে। তবে এতে বিস্ফোরক নেই।

এসপি’র ধারণা, জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে কোনো অসাধু মহল এই কাজ করেছে।

এদিকে বোমা সাদৃশ্য বস্তুটির কোনো বিস্ফোরক না থাকলেও সতর্কতার উদ্দেশে পুলিশ নির্মিত মঞ্চটি ভেঙ্গে ফেলে। তবে আপত্তিকর আর কিছু পাওয়া যায়নি। পরে নতুন করে মঞ্চ তেরীর পর মন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে বক্তৃতা করেন।