মেহেরপুরের গাংনীতে আশা কার্যালয়ে বোমা হামলা, টার্গেট বিএনপি নেতা
মেহেরপুরের গাংনী উপজেলায় এনজিও আশা কার্যালয়ে মঙ্গলবার রাতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
বোমার স্প্লিন্টারে কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। তবে কেউ হতাহত হয়নি।
এদিকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) খুলনা বিভাগীয় সম্পাদক পরিচয়ে রনি বিশ্বাস নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাছে ফোনে এ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তবে সে জানায়, তাদের পার্টি বিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য আশা কার্যালয় ভবনের একটি ফ্লোরে ভাড়া থাকা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খোকনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।
গাংনীর সংসদ সদস্য আ. গনি বিডিনিউজকে বলেন, দলীয় প্রতিপক্ষরা এ বোমা হামলা চালিয়েছে।
পুলিশ সুপারও মনে করছেন আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলা হয়েছে।
