চট্টগ্রামে নিখোঁজ গৃহপরিচারিকা ঢাকায় উদ্ধার, ১ মহিলা গ্রেফতার
দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর চট্টগ্রাম পুলিশ সোমাবার এক শিশু গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে এবং শিশু পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে।
উদ্ধারকৃত বিউটি আক্তার বেলী (১২) কে ঢাকার ক্যান্টনমেন্ট থানা থেকে পুলিশের কাছে আনা হয়েছে। বর্তমানে সে সিএমপি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বেলী দু’মাস আগে তার বাসা নগরীর শাহ আমানত সরণীর কাছে বুন্দি রোড় থেকে হারিয়ে যায়।
সিএমপি কোতোয়ালি থানা পুলিশ শিশু পাচারকারি এক মহিলাকে গ্রেফতার করে এবং তাকে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে বেলীকে উদ্ধার করে।
বেলী সাংবাদিকদের জানায় গ্রেফতারকৃত শিশু পাচারকারী রিনা বেগম তকে ভাল চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়।
সে অভিযোগ করে বলে, ‘আমাকে একটি বন্ধ ঘরে আটকে রাখা হয়েছিল এবং প্রায়ই মারধর করা হত।’
প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে রিনা বেগম একটি সংঘবদ্ধ শক্তিশালী শিশু পাচারকারী দলের একজন সক্রিয় সদস্য। এসংক্রান্ত তদন্ত কাজ অব্যাহত রয়েছে।
