জিয়া বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ ৩দিন ধরে গ্রাউন্ডেড
কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ শনিবার থেকে তিন ধরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বসে (গ্রাউন্ডেড) আছে।
বিমানবন্দর সূত্র জানায়, বোর্ডিং ব্রিজে থাকা অবস্থায় একটি মালামাল পরিবহনের (গ্রাউন্ড হ্যান্ডলিং) গাড়ি জোরে ধাক্কা দিলে উড়োজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কাতার এয়ারওয়েজ’র প্রকৌশলীরা এখন উড়োজাহাজটি মেরামতের চেষ্টা করছেন।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখলেও কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি।
সিভিল এভিয়েশন’র একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণে ওই উড়েজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে।
এদিকে তিন দিন ধরে বিলম্বিত ফ্লাইটের কারণে কাতার এয়ারওয়েজের যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।
