২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিড়ালের সঙ্গে এইডসের সম্পর্ক আবিষ্কার

বিড়ালের সঙ্গে মরণব্যাধি এইডসের অনাকাঙ্খিত সম্পর্ক খুঁজে পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তবে তারা এ রোগের টিকা আবিষ্কারে সমর্থ হবেন বলে জানিয়েছেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ভেটেনারি মেডিসিনের অধ্যাপক জেনেট ইয়ামোটো বিড়ালের শরীরে পরীক্ষামূলকভাবে মানব এইডস ভাইরাস প্রবেশ করান।

বিজ্ঞান সাময়িকী ইউরেকএলার্টে প্রকাশিত ওই গবেষণায় দেখা যায়, বিড়ালের শরীরে সতকর্তার সঙ্গে এইডস ভাইরাস প্রবেশ করানোর পরফিলাইন ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এফআইভি বা ফিলাইন এইডস নামের ওই ভাইরাস গৃহপালিত বিড়ালের একটি সাধারণ সংক্রমণ হিসেবে দেখা যায়, যার সাথে মানব দেহের এইডস ভাইরাসের সাদৃশ্য রয়েছে।

১৯৮৭ সালে বিড়ালের এফআইবি সংক্রমণ সম্বন্ধে প্রথম আবিষ্কারের পর থেকে টিকা গবেষণায় মানব এইডসের ছোট প্রাণীজ মডেল হিসেবে তা বিবেচিত হয়ে আসছে।

ইয়ামোটো এখনই বিড়ালের এফআইবির প্রতিষেধক টিকার পেটেন্ট নিয়ে রেখেছেন।

তিনি বলেন, এইচআইভি ও এফআইভি ভাইরাস একই ধরণের ভাইরাস জাতীয় পরিবারের সদস্য।

ফলে এইডসের ক্রস-রিএ্যাকটিভ ভিত্তিক নিরোধক টিকা মানব এইচআইভি ভাইরাসের বিরুদ্ধেও কার্যকারি ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।