২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমডিজি’র জন্য প্রতিশ্রুত অর্থ না দেয়ায় দাতাদের সমালোচনায় অর্থমন্ত্রী

সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে দাতাগোষ্ঠি উন্নয়নশীল দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী সাহায্য না দেয়ায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান শনিবার দাতাগোষ্ঠির সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

যুক্তরাষ্ট্রে এমডিজি নিয়ে জাতিসংঘ আয়োজিত সভায় যোগ দিতে যাওয়ার পূর্বে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তার অভাবে বাংলাদেশের মতো বেশিরভাগ উন্নয়নশীল দেশ আশানুরুপ সহস্রাব্দের উন্নয়ণ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিন সপ্তাহের সফর পর্বে তিনি ব্রিটেনেও যাবেন।

তিনি বলেন, সফরকালে তিনি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন দেশ ও বহুজাতিক দাতাগোষ্ঠিকে উদ্বুদ্ধ করবেন।

চলতি মাসের ১৪ থেকে ১৬ তারিখে জাতিসংঘ সভায় এমডিজি অর্জনের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

অর্থমন্ত্রী বলেন, শুধু টাকার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, অপশাসন, দুর্বল আইন শৃঙ্খলার কারণে দাতাগোষ্ঠি এ সমস্ত দেশে পর্যাপ্ত সহায়তা দিতে রাজি হয় না।

সূত্র জানায়, সফরকালে মন্ত্রী সেপ্টেম্বরের ১৯-১৩ তারিখে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আইএমএফ’র বার্ষিক সভায়ও যোগ দেবেন।

এছাড়াও তিনি বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ’র প্রধান নির্বাহী এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।

তিনি বিশ্বব্যাংকের তৃতীয় দফা উন্নয়ন সহায়তা ঋণ (ডিএসসি) নিশ্চিত করারও চেষ্টা করবেন।