ঝালকাঠিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, আহত ৩
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের শেরেবাংলা বাজারে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে শেরে বাংলা বাজারে তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে গ্রামবাসী তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় তারা ছড়রা গুলি চালালে চার গ্রামবাসী গুলিবিদ্ধ হয়। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল কাদের হাওলাদার (২৫) নামে এক দিনমজুর মারা যায়।
অপর তিন আহত ব্যক্তি হচ্ছে আলী হোসেন হাওলাদার (৩৫), ইসমাইল মোল্লা (২৫) ও পলাশ হাওলাদার (১৭)। আহতরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
