সাতক্ষীরায় মোস্ট ওয়ান্টেড জেএমবি নেতার মোটর সাইকেলসহ ভাতিজা আটক
সাতক্ষীরা পুলিশ বৃহস্পতিবার কলারোয়া থানার মোড় থেকে ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় স্থানীয় মোস্ট ওয়ান্টেড জেএমবি নেতা ফখরউদ্দিন রাজির ব্যবহৃত মোটর সাইকেলটি এবং তার ভাতিজা গোলাম আজমকে (২৮) আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ও কলারোয়া থানার দু’টি পৃথক টিম যৌথ অভিযান চালিয়ে কলারোয়া থানা মোড়ের একটি মোটর ওয়ার্কশপ থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) আঞ্চলিক শীর্ষ নেতা ফকরউদ্দিন রাজির ব্যবহৃত মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো-হ-১২-০২৬৫) আটক করে। এসময় রাজির ভাতিজা ওই ওয়ার্কশপের মালিক গোলাম আজমকেও আটক করা হয়।
আজম পুুলিশকে জানায়, তার চাচা (ফকরউদ্দিন) ১৫ আগস্ট ওই মোটর সাইকেলটি তার কাছে রেখে যায়।
পুলিশ আজমকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থানায় নিয়ে যায়।
এদিকে সাতক্ষীরায় বোমা হামলার ঘটনায় আটককৃত মুন্না, নাসির ও লিটনকে পুলিশ আবারো ছয় দিনের রিমান্ডে নিয়েছে এবং শায়খ রিয়াজউদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে।
