২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আটক জেএমবি সদস্য ৩ দিনের রিমান্ডে

নওগাঁ জেলার মান্দা উপজেলার তালপাতিলা গ্রাম থেকে আটক জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সদস্য হাতেম আলী মোল্লাকে (৪০) বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 05:52 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

নওগাঁ জেলা পুলিশ ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাতেম আলীকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

মাদ্রাসা শিক্ষক হাতেম আলীকে বুধবার ভোরে পুলিশ গ্রেফতার করে। এনিয়ে ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত সন্দেহে নওগাঁ পুলিশ মোট ছয় জনকে গ্রেফতার করেছে।