চবি’তে অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ
আভ্যন্তরীণ কোন্দলের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সকল কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে চলতে থাকা চবি ছাত্রলীগের দুই গ্র“পের আভ্যন্তরীণ কোন্দল চূড়ান্ত মাত্রায় পৌঁছলে শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ এ নিষেধাজ্ঞা জারি করে।
ছাত্রলীগের সহ-সভাপতি বলরাম পোদ্দারের নেতৃত্বে মামুনুর রশিদ মামুন গ্র“প ও এজিএম নাসির গ্র“পের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার রোববার বিকালে বিডিনিউজকে জানান, চবি শাখা ছাত্রলীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে তাদের রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে ছাত্রলীগের চবি শাখা যুগ্ম আহ্বায়ক মামুন গ্র“পের ফারুক হোসেন হৃদয় বলেন, কেন্দ্রীয় কমিটির আদেশ আমরা মানতে বাধ্য, কিন্তু তা এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি।
ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে গত দুই সপ্তাহে কমপক্ষে ২০ জন ছাত্র আহত হয় এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বিঘœ ঘটে। মামুন গ্র“প চবি ক্যাম্পাসে তাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে সাধারণ ধর্মঘট ও অনির্দিষ্টকালের ধর্মঘট, পাল্টা মামলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। চবিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্র“পের মধ্যে কোন্দল থাকলেও সারাদেশে র্যাবের অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দলের নেতাই পলাতক রয়েছে। চট্টগ্রাম আওয়ামী লীগের নগর কমিটির সক্রিয় সদস্য এজিএম নাসির এবং ষোলশহর এলাকার সাবেক কমিশনার মামুনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
