অনেকদিন পর চবি ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য
ছাত্রলীগের একাংশের ডাকা লাগাতার অবরোধ তুলে নেয়ায় প্রায় এক সপ্তাহ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অবরোধ আহ্বানকারী ছাত্রলীগের মামুন গ্র“পের মধ্যে শনিবার রাতে বৈঠকের পর আজ থেকে অবরোধ তুলে নেয়া হয়।
এদিকে অবরোধ তুলে নেয়ায় আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হয়েছে। রাতে হঠাৎ অবরোধ তুলে নেয়ার ঘোষণায় রোববার ক্যাম্পাসে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল কিছুটা কম। তবে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা না থাকায় ক্যাম্পাস ছিল প্রাণ চাঞ্চল্যে মুখরিত।
ছাত্রলীগ সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেয়া হয়েছে। তবে দাবি পূরণ না হলে এক সপ্তাহ পর আবারো নতুন কর্মসূচি দেওয়া হতে পারে।
গত সপ্তাহে ছাত্রলীগের দু গ্র“পের মধ্যে দু’দফা সংঘর্ষের পর প্রতিপ গ্র“পের নেতা এবং চট্টগ্রাম বিশ্ববদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজী মাজহারুল ইসলামের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মামুন গ্র“প ৩ সেপ্টেম্বর থেকে লাগাতার অবরোধের ডাক দেয়। এর আগে তারা একই দাবিতে ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর দু’দিনের ছাত্র ধর্মঘট পালন করে।
গতরাত ৯টায় নগরীর বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত এই সমঝোতা বৈঠকে প্রক্টর ড. আল আমিন, সহকারী প্রক্টর মো. জালাল আহমেদ এবং ছাত্রলীগের পক্ষে (মামুন গ্র“প) সহ সভাপতি মাজেদুর রহমান মাজু এবং যুগ্মসাধারণ সম্পাদক ফরুক হোসেন হৃদয়।
