২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালীতে শুক্রবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের মো: হারুনের মেয়ে রহিমা (৬) ও ইব্রাহিম খলিলের মেয়ে সীমা (৬) এক সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। তাদের পুকুর থেকে তুলে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।