নারায়ণগঞ্জে জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার আমীরুল ইসলাম ওরফে শুটকি আমিনুর ওরফে ফারুক (৩৫)কে শুক্রবার নরায়ণগঞ্জ ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ দুপুর ২টায় সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে তাকে আটক করে। এসময় তার সাথে ধস্তাধস্তিতে খন্দকার জহির নামে এক দারোগা গুরুতর আহত হয়। তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পার লক্ষ্মীপুর গ্রামের আমানের পুত্র আমীরুল ইসলাম। তার নামে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বহুদিন ধরে নিজেকে আত্মগোপন করে রেখেছিলো।
