ঢাকায় র্যাবের এক এসআই’র বিরুদ্ধে ধর্ষণের মামলা
ধর্ষণের অভিযোগে মিরপুর এলাকার র্যাব-৫’র এসআই উজ্জ্বলের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মিরপুর আনসার ক্যাম্পের একজন নারী র্যাবের এসআই উজ্বলের বিরুদ্ধে ধর্ষণ ও তার স্ত্রী আরজু বেগমের বিরুদ্ধে অপহরণ মামলা করতে গেলে ৫ নম্বর আদালতের বিচারক শামসুল আরেফীন বাদীনির বক্তব্য শুনে ঘটনাটি এজহার হিসাবে গ্রহণ করার জন্য মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে নির্দেশ দেন।
মামলায় বলা হয়, আনসার ক্যাম্পে বাদিনী ভাড়াটে হিসাবে থাকার সময় অভিযুক্ত র্যাব কর্মকতা ৩১ মে সন্ধ্যায় তাকে ধর্ষণ করে। বাদিনীকে ধর্ষণের পর প্রকাশ না করার হুমকি দেয়। পরে বাদিনীর ভাইসহ মিরপুর থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ অগাস্ট সন্ধ্যা ৬ টায় অভিযুক্ত ধর্ষক উজ্বলের স্ত্রী আরজু বেগম সন্ত্রাসীদের দিয়ে বাদিনীকে অপহরণ করে নিজের বাসার বাথরুমে আটকে রাখে। পরে র্যাব সদস্যরা বাদিনীকে উদ্ধার করে।
