২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবা সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশীর লাশ বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

কসবার পুটিয়া সীমান্তে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) বিএসএফ এর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানায়।

২০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে নেতৃত্ব দেন দু’দেশের স্থানীয় কোম্পানি কমান্ডাররা। বৈঠক শেষে নিহত পল্লী চিকিৎসক আবু তাহের ও শ্রমিক দেলোয়ার হোসেনের লাশ হস্তান্তর করা হয়। লাশ দুটি পরে পুলিশকে দেওয়া হলে পুলিশ লাশের ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়।