২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সার্ক তথ্য মন্ত্রিদের বৈঠক

নেপালের রাজা জ্ঞানেন্দ্র সোমবার কাঠমান্ডুতে দক্ষিন এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক এর তথ্য মন্ত্রিদের দু’দিনের বৈঠক উদ্বোধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিলক পোখরাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

উদ্বোধনী অনুষ্ঠানে সাত সদস্য দেশ-নেপাল, ভারত, ভূটান, শ্রীলঙ্কা,পাকিস্তান, বাংলাদেশ এবং মালদ্বীপের প্রতিনিধি দলের প্রধানরা, ক’টনৈতিক মিশনসমূহের প্রধানগণ এবং সার্কের মহাসচিবসহ অন্যান্য কর্মকর্তা যোগ দেন।

সাত দেশের প্রতিনিধি দলের প্রধানদের সাথে রাজার সাক্ষাত পর্বের পর বৈঠকে সার্ক অঞ্চলে তথ্য প্রযুক্তির উন্নয়নে ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম বৈঠকে গৃহীত ১৮ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রযুক্তিগত উন্নয়ন অংশীদারিত্বের মধ্য দিয়ে ট্রান্স-ন্যাশনাল স্যাটেলাইট ব্রডকাস্টিং, মিডিয়া এক্সচেঞ্জ এবং এ অঞ্চলে তথ্যের ব্যাপক প্রবাহের বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। এছাড়া বৈঠকে সার্ক ফিল্ম ফেস্টিভাল এবং সার্ক মিডিয়া ডেভলপমেন্ট ফান্ড নিয়েও আলোচনা হবার কথা।

নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী তানকা ধাকাল তাঁর স্বাগত ভাষণে বলেন, নেপাল সন্ত্রাসী কার্যকলাপের তথ্য বিনিময়ের মাধ্যমে এই অঞ্চলে সন্ত্রাসবাদ দূর করার ব্যাপারে জোর দেবে।

বৈঠকে ভূটানের তথ্যমন্ত্রী লিয়োঁপো লেকি দর্জি, মালদ্বীপের তথ্যমন্ত্রী মোহাম্মদ নাশিদ, পাকিস্তানের তথ্যমন্ত্রী রশিদ আহমেদ, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এস জয়পাল রেড্ডি, শ্রীলংকার তথ্য ও গণমাধ্যম মন্ত্রী চেগু ইসাডেন এবং বাংলাদেশের তথ্য ও যোগাযোগ সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।