সাতক্ষীরা বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ মামলার আসামী গিয়াস উদ্দিন গ্রেপ্তার
সাতক্ষীরা বাসটার্মিনাল এলাকায় গত ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ মামলার আসামী জেএমবি ক্যাডার গিয়াসউদ্দিনকে (৩৫) সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র জানায়, দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার ওসি সাদা পোষাকধারি পুলিশ নিয়ে কলারোয়া থানার লোহাপড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ১৭ আগস্টের বিস্ফোরণ মামলায় গ্রেপ্তারকৃত নাসির ও মুন্না যৌথ জিজ্ঞাসাবাদ সেলে বাস টার্মিনালে বোমা বিস্ফোরণের সাথে গিয়াসের জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে বর্তমানে সাতক্ষীরা থানায় রাখা হয়েছে এবং পরে ঢাকায় পাঠানো হবে।
পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তিতে গিয়াস বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ নিয়ে সাতক্ষীরায় বিস্ফোরণের ঘটনায় মোট আট জনকে গ্রেপ্তার করা হলো।
