জাবিতে সিকবয়ের স্থায়ী বহিষ্কার দাবিতে ছাত্রীদের দ্বারা প্রশাসনিক কর্মকর্তারা ২ ঘন্টা অবরুদ্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফজিলাতুন্নেসা হলের ছাত্রীরা একজন সিকবয়কে স্থায়ী বহিষ্কারের দাবিতে সোমবার প্রশাসনিক ভবনের শতাধিক কর্মকর্তা-কর্মচারিকে দু’ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
পরে উপাচার্য অভিযুক্ত কর্মচারিকে ১০ দিনের মধ্যে স্থায়ী বহিষ্কারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
ফজিলাতুন্নেসা হলের সিকবয় জামাল হোসেন ১৫ আগস্ট দুপুরে ছাত্রীদের গোসলখানায় উঁকি দেয়।
এ ঘটনায় ছাত্রীরা ওই সিকবয়কে স্থায়ী বহিষ্কারের দাবি জানালে হল কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করে।
কিন্তু ছাত্রীরা তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মিছিল-সমাবেশসহ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের শতাধিক কর্মকর্তা-কর্মচারিকে অবরুদ্ধ করে রাখে।
এসময় ছাত্রীরা প্রশাসনিক ভবনের তিনটি গেটে তালা ঝুলিয়ে দেয় এবং কর্মকর্তাদের অফিস থেকে বের হয়ে যেতে বলে।
এক পর্যায়ে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান ছাত্রীদের সঙ্গে কথা বলে অভিযুক্ত কর্মচারিকে ১০ দিনের মধ্যে স্থায়ী বহিষ্কারের আশ্বাস দিলে তারা গেটের তালা খুলে দেয়।
