২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরীর গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ, সামান্য আহত

অজ্ঞাত দুস্কৃতকারীদের ছোঁড়া বোমায় রোববার সন্ধ্যায় আওয়ামী ওলামা লীগের সাবেক ও বহিষ্কৃত সভাপতি মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরী সামান্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি ব্রিজ এলাকায় কে বা কারা মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরীকে বহনকারী মাইক্রোবাস লক্ষ্য করে বোমা হামলা চালায়।

উল্লেখ্য, ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করাসহ নানা অভিযোগে তাকে আওয়ামী ওলামা লীগ থেকে বহিস্কার করা হয়।