১৭ আগস্ট বোমা বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করে মাদ্রাসা ছাত্র সোলায়মানের জবানবন্দি
বরিশালের কাশিপুর দারুস সালাম এতিমখানা ও মাদ্রাসার ছাত্র দৃষ্টি প্রতিবন্ধী সোলায়মান ১৭ আগস্টের বোমার হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে বৃহস্পতিবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
বরিশালের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম বিডিনিউজকে জানিয়েছেন, সোলায়মান বিস্ফোরণ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, জবানবন্দিতে সে বলেছে, ওই এতিমখানাতেই বিস্ফোরণের প্রস্তুতিমূলক কাজগুলো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কতোয়ালী ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোলায়মানকে গ্রেফতার করে।
সোলায়মান তার জবানবন্দিতে বিস্ফোরণের সাথে আল-ইকরাম ইসলামী সমাজ কল্যান সংস্থার পরিচালক জিয়াউর রহমান, ব্যাবস্থাপক গোলাম মোর্শেদ চৌধুরী, হিসাব রক্ষক জালাল আরেফিনসহ আরও বেশ কয়েকজন জড়িত বলে স্বীকার করে।
