২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের ২৮ রুটে লঞ্চ চলাচল বাতিল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের ২৮ টি অভ্যন্তরীণ নৌরুটের লঞ্চ চলাচল বুধবার থেকে বাতিল করা হয়েছে। ৬৫ ফুটের চেয়ে কম দৈর্ঘের লঞ্চগুলো এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বন্দর কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজকে জানান, ঢাকা বন্দর কার্যালয় ২ নম্বর সতর্কতা সংকেত দেখানোর নির্দেশের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী বুধবার কোনও লঞ্চ বরিশাল থেকে ছেড়ে যায়নি।