২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কৃষককে ফেরত দিয়েছে বিডিআর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলি ও তাড়া খেয়ে নওগাঁ সীমান্তের বাংলাদেশ অংশে প্রবেশ করা এক ভারতীয় কৃষককে আটক করে বিডিআর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

নওগাঁ ২৮ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, বুধবার ভোর ৪টার দিকে ভারতের নাইয়ের কুড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় কৃষক ইউনুছ আলীকে (৫০) চোরাকারবারী সন্দেহে তাড়া ও গুলি করে। পায়ে গুলিবিদ্ধ হয়ে ইউনুছ ভয়ে নওগাঁর সাপাহার উপজেলার আধাতলা সীমান্তে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে। এসময় বিডিআর তাকে গ্রেফতার করে।

দুপুর সাড়ে ১২টায় বিডিআর ও বিএসএফ’র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিডিআর ইউনুছকে বিএসএফ’র হাতে তুলে দেয়।

গুলিবিদ্ধ ইউনুছের বাড়ি পশ্চিমবঙ্গের মালদহ জেলার বামনগোলা থানার নবাবনগর গ্রামে।