আমিন বাজারে গণডাকাতি: ব্যাপক লুটপাট
রাজধানীর অদূরে আমিন বাজারে তুরাগ-ভাকুর্তা সড়কে সোমবার রাত নয়টার দিকে গণডাকাতি সংঘটিত হয়েছে।
১৫-২০ জনের ডাকাত দল ট্রলারে করে এসে ১০টি ট্রাক্সিক্যাবে চড়াও হয়। ডাকাতরা যাত্রীদের মারধর করে ৫০টি মোবাইল, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় ১০জন আহত হয়।
