২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বোমা হামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে যাচ্ছে : বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, সিরিজ বোমা হামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে কয়েক দফায় বৈঠক হয়েছে। এতে হামলা পরবর্তী অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে সন্ত্রাসীদের খুঁজে বের করার ব্যাপারেও কথা হয়েছে।

অপরদিকে হামলা পরবর্তী এক শেষে পুলিশের মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ১৭ আগস্টের ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনদের একটি তালিকা তৈরী করা হচ্ছে।

আইজিপি আশাবাদ ব্যক্ত করে বলেন, হামলাকারি চক্রের একজন শীর্ষ নেতার সন্ধান পাওয়া গেছে। তাকে গ্রেফতার সংক্রান্ত একটি ভালো খবর শিগগিরই পাওয়া যাবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের কয়েক দফা বৈঠক করে ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

তিনি যৌথ জিজ্ঞাসাবাদ সেলের (জেআইসি) কর্মকর্তাদের সাথেও এ ব্যাপারে কথা বলেছেন। এ সময় জিজ্ঞাসাবাদের অগ্রগতির ব্যাপারে খোঁজ খবর নেন।