২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বি এস এফ-এর গুলিতে বাংলাদেশী নিহত

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশী নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 04:29 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এলাকাবাসী সূত্র জানায়, শনিবার গভীর রাতে হঠাৎ করে বিএসএফ গুলি চালানো শুরু করলে দৌলতপুরের আদাবাড়ী ধর্মদাহ গ্রামের শাহাবুদ্দীনের ছেলে আজিজুল ঘর থেকে বের হলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ওই বাড়িতে বেড়াতে আসা ভারতীয় নাগরিক বিশ্বনাথ আহত হয়। বিএসএফ আজিজুলের লাশ ও আহত বিশ্বনাথকে ভারতে নিয়ে যায়।

রোববার বিডিআর এ ঘটনার সমাধানে পতাকা বৈঠকের আহবান জানায়। বেলা ১২ টায় উভয় পক্ষের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকে বিডিআর লাশ ফেরত চাইলে বি এস এফ লাশ ফেরত দেয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিডিআর-এর পক্ষ থেকে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকের আহব্না জানিয়ে আবারও বিএসএফকে চিঠি দেয়া হতে পারে বলে জানা গেছে।

সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।