২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেফতারকৃত ৭ জেএমজেবি ক্যাডারকে ৫ দিনের রিমান্ড

দেশব্যাপী গত বুধবারের বোমা হামলার পর বাগমারা থেকে গ্রেফতারকৃত ৭ জেএমজেবি ক্যাডারকে আদালত ৫ দিনের রিমান্ডে দিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পুলিশের আবেদনের প্রেক্ষিতে শনিবার শুনানী শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাগমারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গ্রেফতার করে জেএমজেবি ক্যাডার মাওলানা আফসার (৪৫), এরশাদ আলী (৪৭), আব্দুল কুদ্দুস (৪৫), আফজাল হোসেন (২৭), আমজাদ হোসেন (৩২), আব্দুল মজিদ (৩২) ও আব্দুর রাজ্জাক (২৮) কে।

পাঁচ দিনের রিমান্ড শেষে প্রয়োজনে পুলিশ আবারও রিমান্ড চাইতে পারে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।