২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দার্জিলিংয়ে খেলনা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

শতবর্ষের মধ্যে এই প্রথমবারের মত ভারতের বিখ্যাত পর্যটন শহর দার্জিলিংয়ের গয়াবাড়ি ও তিনধারিয়া পার্বত্য এলাকায় দু’টি খেলনা ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রেন দু’টির বৃহস্পতিবারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

উত্তরাঞ্চলীয় সীমান্ত রেলওয়ের সহকারি সুপারিনটেনডেন্ট ও জনসংযোগ কর্মকর্তা তারকনাথ ভট্টাচার্য সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বেশ কিছু আরোহী সামান্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

ট্রেন দু’টির একটিতে বেশ কয়েকজন জাপানি নাগরিকও ছিলেন।

কয়েক বছর আগে ইউনেস্কো কর্তৃক ‘হেরিটেজ’ সম্মানে ঘোষিত খেলনা ট্রেনটির ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটলে ঠিক কি কারণে ট্রেন দু’টি একই ট্রাকের মধ্যে এসে গেল তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনা কবলিত ট্রেন দু’টির মধ্যে ডিজেল-চালিত ট্রেনটি দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল।

দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ড. আরিজ আফতাব জানান, ৮০ কিলোমিটার দীর্ঘ পার্বত্য রেলপথে খেলনা ট্রেনগুলো ঘন্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে চলাচল করে থাকে।