২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার পর বগুড়ার কাহালু অস্ত্র উদ্ধার মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার কাহালুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার মামলার জামিনপ্রাপ্ত আসামি হারুনুর রশিদ জামালকে পুলিশ বুধবার জেলা সদরে বোমা বিস্ফোরণের ঘটনার পর আবার গ্রেফতার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বগুড়াসহ দেশের প্রায় সবক’টি জেলায় বুধবার সকালে উপুর্যপুরি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কাহালু অস্ত্র উদ্ধার মামলায় জড়িত থাকার কারণেই তাকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় বলে স্থানীয় সূত্র জানায়।