বিদেশী নাগরিকদের জন্য দূতাবাসগুলোর ভ্রমণ সতর্কতা
ঢাকাস্থ মার্কিন দূতাবাসসহ অন্যান্য দেশের দূতাবাসগুলো বাংলাদেশে বসবাসরত তাদের নাগরিকদেরকে ভ্রমণকালীন বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দিয়েছে।
ঢাকাসহ দেশের প্রায় সব ক’টি জেলায় একযোগে বুধবার বোমা বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে এ পরামর্শ দেয়া হয়।
মার্কিন দূতাবাসের এক ভ্রমণ অ্যাডভাইজরিতে সবসময় সতর্ক থাকতে, চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে ও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, অন্যান্য বিদেশী মিশনও তাদের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জানিয়েছে।
