বিডিনিউজের জেলা প্রতিনিধি সম্মেলন স্থগিত
বিডিনিউজের জেলা প্রতিনিধিদের পূর্ব নির্ধারিত সম্মেলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৯ ডিসেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়নতে এ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিলো।
বুধবার দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
শিশুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিডিনিউজ ও ইউনিসেফ যৌথভাবে এ সম্মেলনের উদ্যোগ নেয়।
পরবর্তীতে সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
