২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অরোয়ার কাছে পরিচয়পত্র পেশ

ফিলিপাইনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ আবুল কাশেম মঙ্গলবার ম্যানিলায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অরোয়ার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ম্যানিলা থেকে পাওয়া এক বার্তায় জানা যায়, রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে প্রেসিডেন্ট অ্যারোয়া ক্ষুদ্র অর্থনীতির আদর্শ হিসেবে বাংলাদেশের প্রশংসা করে বলেন, ফিলিপাইনের গ্রামাঞ্চলেই শুধু নয়, মেট্রো ম্যানিলায়ও দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের আদর্শ অনুসরণ করা হচ্ছে।

ফিলিপাইনকে ওআইসি’র পর্যবেক্ষক মর্যাদা প্রদানের প্রস্তাবে বাংলাদেশ সমর্থন দেওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দু’দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নের ব্যাপারে প্রেসিডেন্ট অরোয়া গুরুত্বারোপ করেন।