২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোরশেদ খানের সাথে দ. কোরিয়ার শাসক দলীয় এমপির সাক্ষাৎ

দক্ষিন কোরিয়ার ক্ষমতাসীন ইউরি পার্টির পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং এমপি সুং গং কিম সোমবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সাক্ষাতকালে দ্বিপাক্ষিক সম্পর্র্ক ও দু’ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী কিমকে বাংলাদেশ সফরের জন্য অভিনন্দন জানান এবং ক্ষমতাসীন ইউরি দলের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তার ভূমিকার প্রশংসা করেন।

মন্ত্রী বলেন, দক্ষিন কোরিয়া বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার এবং বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কোরিয়া ইতিবাচক ভূমিকা রেখেছে।

ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিন কোরিয়ায় বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি পছন্দসই গন্তব্য।

সম্প্রদায় ও শান্তি বিষয়ক এশীয় সম্মেলনের (এসিআরপি) আন্তর্জাতিক সম্মেলন আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে বলে সু গং কিম পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন।

কিম পররাষ্ট্র মন্ত্রীকে আরও জানান, এশীয় রাজনৈতিক দলগুলোর চতুর্থ

আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি) ২০০৬ সালের সেপ্টেম্বরে কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে ইউরি দলের আনুকূল্যে অনুষ্ঠিত হবে।

সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদূত মুন সং মো উপস্থিত ছিলেন।