২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরকে মিষ্টিমুখ করিয়ে ভারতের স্বাধীনতা দিবস উদ্যাপন করলো বিএসএফ

পঞ্চগড়ে বিডিআর সদস্যদের মিষ্টিমুখ করিয়ে ভারতের স্বাধীনতা দিবস পালন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সোমবার ১৫ আগস্ট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমগ্র ভারতে দিবসটি পালন করা হলেও পঞ্চগড় জেলার সীমান্তের ওপারে বিএসএফ ফাঁড়ির সদস্যরা এ ব্যতিক্রমী উদ্যোগ নেন।

সীমান্তবর্তী গ্রামবাসীরা জানান, বিএসএফ বাংলাদেশী সীমান্তের বিডিআর ফাঁড়িসহ ব্যাটেলিয়ন হেডকোয়ার্টারগুলোতে মিষ্টির কার্টুন পাঠিয়ে দেয়।

মিষ্টি বিতরণের মাধ্যমেই বিএসএফ তাদের স্বাধীনতা দিবস পালন করে। বিএসএফ এসময় সীমান্তবর্তী বাংলাদেশী গ্রামগুলোর মানুষদের মাঝেও মিষ্টি বিতরণ করে।