২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাথে চিলির নতুন রাষ্ট্রদূতের সাক্ষাত

বাংলাদেশে চিলির নবনিযুক্ত রাষ্ট্রদূত জর্জ হেইন সোমবার প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে স্বাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া আশাপ্রকাশ করেন, বাংলাদেশ ও চিলির মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বন্ধুত্ব আগামীতে আরও জোরদার হবে। তিনি চিলির গণতান্ত্রিক সংস্কারেরও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।

মূলত নয়া দিল্লিতে নিযুক্ত জর্জ হেইন বাংলাদেশেও দায়িত্ব পালন করবেন।